বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

হালতি বিলে পোনা মাছ নিধন, ২০ হাজার টাকা জরিমানা 

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

হালতি বিলে পোনা মাছ নিধন, ২০ হাজার টাকা জরিমানা 

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ২০ হাজার টাকা জরিমানা ও চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানান, পোনামাছ নিধন বন্ধে বুধবার বিকেলে উপজেলার  হালতিবিলে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় পোনা মাছ ধরার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫৭টি চায়না দুয়ারি জাল এবং ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে করবেন না বলে মুচলেকা দেন জেলেরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও পোনা মাছ নিধন রোধে অবৈধ কারেন্ট জালসহ ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর