বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় এসপির বাংলোয় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় এসপির বাংলোয় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলের দিকে গাইবান্ধা শহরে পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর রহমান বাড়ি নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুললে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ওয়াশরুমে গলায় গামছা প্যাঁচানো হাবিবুর রহমানের মরদেহ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর