বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার কাহালুতে মালবোঝাই ট্রাকের চাপায় রিফাত (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবিরপুকুর বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিফাত কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলার একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, রিফাত মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক তাঁকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসআই সেকেন্দার আলী আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর