বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বোচাগঞ্জে পানির গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

বোচাগঞ্জে পানির গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে বাড়ির সামনে টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে পড়ে নেহা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের দেওখাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহা ওই গ্রামের গোপাল চন্দ্র রায়ের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির বাইরে খেলছিল নেহা। একপর্যায়ে অসাবধানতাবশত সে টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ ইবনে এনাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নেহার চাচা নবীন চন্দ্র রায় বলেন, ‘অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা শিশুটির সৎকারের ব্যবস্থা করছি।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর