বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

দশমিনায় ইয়াবাসহ শ্রমিক দলের নেতাসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

দশমিনায় ইয়াবাসহ শ্রমিক দলের নেতাসহ গ্রেফতার ৪

পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩টি ইয়াবাসহ শ্রমিক দলের এক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী এলাকায় দশমিনা-পটুয়াখালী সড়কের পাশে জলিল মোল্লার রাইস মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক তামিম মুন্সি (২৬), মূসা সরদার (১৯), জলিল মোল্লা (৪৩) ও সহিদুল ইসলাম (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইস মিলের সামনে ইয়াবা বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তামিম মুন্সির কাছ থেকে তিনটি, মূসা সরদারের কাছ থেকে চারটি, জলিল মোল্লার কাছ থেকে তিনটি এবং সহিদুল ইসলামের কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২টি ইয়াবা জব্দ করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর