বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। একই সময়ে হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৬ জন।

বুধবার (২৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১২৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক ৩২০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫, বিয়ানীবাজারে ৪, জকিগঞ্জে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০, জামালগঞ্জে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জন। এর মধ্যে সিলেটে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেটে ৫৩, হবিগঞ্জে ১৫, মৌলভীবাজারে ১২ এবং সুনামগঞ্জে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে সিলেট বিভাগে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর