বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় মেশিনে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক ও তার স্ত্রী মিনাক্ষী রাণী ভৌমিক।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে অমরেন্দ্র ভৌমিক মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় মেশিনের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন অমরেন্দ্র।

3d4baaec-09b9-40c7-b8cf-0a4aaf63a459

স্বামীর চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য এগিয়ে এসে স্পর্শ করলে মিনাক্ষী রাণীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর