বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন উদ্ধার
উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর।

হবিগঞ্জে সাইবার প্রতারণার শিকার চার ব্যক্তির ৮ লাখ ৬১ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। পরে উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি দল। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া এবং ভুলবশত খোয়া যাওয়া মোট ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা প্রতিরোধ এবং হারানো অর্থ ও সম্পদ উদ্ধারে কাজ করছে সাইবার ক্রাইম মনিটরিং সেল।

সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশের এ ধরনের কার্যক্রমে সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত অর্থ ও হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার পাশাপাশি অপরাধ দমনে জনমনে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর