মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাবেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তানভীর (২০) নামে তাঁর সঙ্গে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত তানভীরও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ, তানভীরসহ কয়েকজন বন্ধু  সমুদ্রসৈকত ভ্রমণ শেষে মোটরসাইকেলযোগে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে মাদারবুনিয়া এলাকায় পৌঁছালে একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং জাবেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তানভীরও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহনই আটক রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর