মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বাকৃবির পরিবহন শাখায় পরিচালক ও সহযোগী পরিচালকের দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

বাকৃবির পরিবহন শাখায় পরিচালক ও সহযোগী পরিচালকের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখায় নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম ও সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সাবেক সহযোগী পরিচালকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এ সময় প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সাবেক ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীসহ শিক্ষকরা বক্তব্য দেন।

বক্তারা বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালককে অভিনন্দন জানিয়ে তাঁদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পরিবহন পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম আগামী দুই বছর সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর