বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ৯৫

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ৯৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু। পুরুষ রোগীদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ২১৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পৃথক ওয়ার্ড চালু রয়েছে। সেখানে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, নতুন করে ৩৭ জন ভর্তি হয়েছেন এবং ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর