বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

৭ দিনের মধ্যে বিদেশ পাঠানো দালালদের তালিকা চাইলেন মন্ত্রী

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

৭ দিনের মধ্যে বিদেশ পাঠানো দালালদের তালিকা চাইলেন মন্ত্রী

আগামী ৭ দিনের মধ্যে দালাল চক্রের নাম ঠিকানাসহ মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার ও সুনামগঞ্জ পুলিশ সুপার কে জন্য নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমণ, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার ঝুঁকি প্রতিরোধ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দালাল যদি বিদেশেও থাকে সেই দেশের সহায়তায় তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, বৈধভাবে বিদেশ পাঠানোর জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এবং মালেশিয়া সরকার আমাদের সরকারকে উপহার হিসেবে ১০ হাজার শ্রমিক নেওয়া জন্য জানিয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার যুবকেরা লিবিয়া থেকে অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাওয়ার আশায় প্রাণ হারাচ্ছেন। এসব বিষয় নিয়ে আজকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিবসহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর