মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভাণ্ডারিয়ায় মাছে রং মেশানোর দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

ভাণ্ডারিয়ায় মাছে রং মেশানোর দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রাসায়নিক বা কৃত্রিম রং মেশানোর দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহর ও স্থানীয় বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় তাদের এ জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মিলন হাওলাদার (৩৭), মো. মনসুর মোল্লা ও জহির (৪০)। তাদের মধ্যে মিলন ও মনসুরকে ১ হাজার টাকা করে এবং জহিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, অসাধু উপায়ে মাছে কৃত্রিম রং মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরির অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর