মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সারের সংকট নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: ইউএনও

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

সারের সংকট নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: ইউএনও

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, সার ডিলারদের দোকানে লাল সালুতে সারের মূল্যতালিকা টানাতে হবে। একই সঙ্গে সারের গুদামের সামনে সাইনবোর্ড দিতে হবে।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও সার ও বীজ মনিটরিং কমিটির সচিব কৃষিবিদ নূর মোহাম্মদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএনএম আতিকুর রহমান, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি এসএম শাহজাহান, বিএডিসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক সিরাজ আলী, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ অন্যরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর