মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন তাবাসসুম ও তাহারিয়া ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে খেলতে গিয়ে দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

84df577a-4eb9-4d2c-9d10-330f29dd73a7

জমজ দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, দুই বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর