মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় জেলার নয়টি থানায় পরিচালিত মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে পরোয়ানামূলে ২৬ জন, নিয়মিত মামলায় ১৭ জন এবং অন্যান্য অপরাধে চারজনসহ মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতার সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর