শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিল হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার যোগিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।


বিজ্ঞাপন


পরিবারের বরাতে ওসি জানান, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলছিল শিশু আদিল। এক সময় সবার অগোচরে শিশুটি বারান্দায় চার্জে দেওয়া ভ্যানগাড়ির তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর