সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানসহ মোট তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজার, ছায়াবানীর মোড় ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, ক্যাশ মেমো ব্যবহার না করা এবং পচা ইলিশ মাছ বিক্রির দায়ে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার সংরক্ষণ ও বিক্রি এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় তুবা মার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ফুড বাইটসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

2

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। 

জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তারা।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর