সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে পরকীয়ার জেরে যুবককে হত্যার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে পরকীয়ার জেরে যুবককে হত্যার অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেফতার
নিহত সিদ্দিক (৩৫)।

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামে সিদ্দিক (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা ও মুখ থ্যাঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরকীয়া প্রেমের অভিযোগে এক নারী ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে পাশের জেলা লালমনিরহাট সদরে যান। রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। পরে খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হারাগাছ থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিদ্দিকের সঙ্গে মুন্নি বেগমের পরকীয়া সম্পর্কের বিষয়টি সামনে আসে। পরে হারাগাছ এলাকার সাজু মিয়ার স্ত্রী মুন্নি বেগম (৩০) ও তার স্বামী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়।

ওসি অশোক চৌহান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মুন্নি বেগম ও তার স্বামী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা দুজনই পিবিআইয়ের হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর