সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ কিশোর গ্যাং লিডার আটক

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ কিশোর গ্যাং লিডার আটক
কিশোর গ্যাং লিডার জাহিদ হাসান।

গাজীপুরের বানিয়ারচালা এলাকায় দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, চারটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলিসহ জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।

র‌্যাব জানায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আতঙ্ক সৃষ্টিরও অভিযোগ রয়েছে।

f0d6ff8e-b61a-4b0e-a350-928339e6f7c9

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব-১-এর একটি দল বানিয়ারচালা এলাকায় অভিযান চালায়। এ সময় জাহিদ হাসানের বসতবাড়ির শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর