সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে ৪ খুন নিয়ে যা জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে ৪ খুন: যা বললেন ময়নাতদন্তকারী চিকিৎসক
রংপুরে হত্যার শিকার একই পরিবারের সেই চারজন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানসহ চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তবে চোয়াল ভেঙে যাওয়া ও ক্যামিক্যাল ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এসব তথ্য জানান ফরেনসিক বিভাগের চিকিৎসক চিকিৎসক ডা. বাবলু কিশোর বিশ্বাস। 

তিনি বলেন, হত্যাকাণ্ডের শিকার হওয়া চারজনেরই শ্বাসরোধের আলামত পাওয়া গেছে। চারজনকে হত্যার ঘটনায় লাশের মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়ার কোনো সত্যতা মিলেনি। 

তবে কয়েকদিন লাশ পড়ে থাকার কারণে মুখমণ্ডল ঝলসে যাওয়ার মতো হয়েছে বলে জানান এই চিকিৎসক। 

তিনি আরও জানান, চারজনের ময়নাতদন্তের সময় বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এসব নমুনা পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হবে। 

উল্লেখ্য, রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে শনিবার রাতে (২২ আগস্ট) রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও স্কুলছাত্র ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় একই এলাকার মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। 

পুলিশের দাবি অনুযায়ী, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর