সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

দোহারে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

দোহারে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ৩

ঢাকার দোহার উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার লটাখোলা বাঁশতলা, লক্ষ্মীপ্রসাদ ও বিলাশপুর এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়। 

সোমবার বেলা ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।

অভিযানের শুরুতে লটাখোলা বাঁশতলা এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পরে লক্ষ্মীপ্রসাদ ও বিলাশপুর এলাকায় কথিত মাদক কারবারি সাগর মণ্ডল ও বাহাদুরের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় সাগর মণ্ডলের বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং বাহাদুরের বাড়ি থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসনের অভিযান টের পেয়ে সাগর মণ্ডল ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় টাস্কফোর্সের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। মাদকসহ আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অন্যদের নজরদারিতে রাখা হয়েছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর