সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) মাজার রোড এলাকায় শাহাবুদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত একটার দিকে শাহপরাণ থানার ইসলামাবাদ এলাকায় নিজের বাসার কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বিজয় বাড়ির বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভ্যারাইটি পণ্যের ব্যবসা ছিল। এছাড়া শাহপরাণ মাজার গেটের পাশেও তার একটি দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাহাবুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার ঘাড় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কে বা কারা এবং কী কারণে শাহাবুদ্দিনকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। তার দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে চাকরি করেন, ছোট ছেলে শিক্ষার্থী। দুই মেয়েরই বিয়ে হয়েছে।

শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। দাফনের পর নিহতের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর