সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বাউফলে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

বাউফলে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে খোকন দফাদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বগা ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি।

রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছদ্মবেশে ক্রেতা সেজে অভিযান চালিয়ে খোকন দফাদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৪টি ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৪ হাজার ৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর