সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আমানগণ্ডা বিওপির টহল দল আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তে চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর