সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

৪ লাখ ইয়াবা ফেলে পালাল তিন চোরাকারবারি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

৪ লাখ ইয়াবা ফেলে পালাল তিন চোরাকারবারি

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী তিন চোরাকারবারি পালিয়ে যায়।

সোমবার (২৪ আগস্ট) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রোববার দিবাগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয়। রাত সোয়া ১টার দিকে তিন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের থামাতে বিজিবি ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা জব্দ করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৪০ কাট বা চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর