সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

এক চিঠিতেই পাল্টালো ৫ ওসি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

এক চিঠিতেই পাল্টালো ৫ ওসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক চিঠিতে পাঁচ থানায় ওসি পদে পরিবর্তন এসেছে। ধারণা করা হচ্ছে, সিমএপির সাবেক কমিশনার হাসিব আজিজের একটি ভিডিও কলের ফুটেজ দিয়ে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। আর সেই কাণ্ডে জড়িয়েছে বদলি হওয়া পাঁচলাইশের ওসি জাহেদুল ইসলাম ও চকবাজারের সাবেক ওসি বাবুল আজাদের নামও। তাই প্রথমে মি.আজাদকে ও আজ বদলি করা হলো জাহেদুলকে। একই নোটিশে মোট বদলি করা হয় ৫ থানার ওসিকে।

রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত করা এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।

8247ad44-689f-4e30-ba5b-1246f3dd3251

আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর