সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কক্সবাজার কারাগারে কারাবন্দির মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৩:০১ এএম

শেয়ার করুন:

কক্সবাজার কারাগারে কারাবন্দির মৃত্যু

কক্সবাজার জেলা কারাগারে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় চার মাস পর তাঁর মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

মহিউদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।

জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, গত ২৯ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে কক্সবাজার জেলা কারাগারে রাখা হয়। রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর