নড়াইলের লোহাগড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে এস এম রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম উপজেলার দাসেরডাঙ্গা গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে দুপুরে লোহাগড়া উপজেলা গেটের সামনে থেকে তাকে আটক করেন উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। পরে তাকে লোহাগড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রবিউল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




