রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

অভয়নগরে ওয়ান শুটারগান ও গুলিসহ তিনজন আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

অভয়নগরে ওয়ান শুটারগান ও গুলিসহ তিনজন আটক

যশোরের অভয়নগরে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড় এলাকায় জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর