রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনীতে সাঁড়াশি অভিযান: বেদে পল্লী থেকে আটক ১৭

জেলা প্রতিনিধি, ​ফেনী
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

ফেনীতে সাঁড়াশি অভিযান: বেদে পল্লী থেকে আটক ১৭
ফেনীতে সাঁড়াশি অভিযান: বেদে পল্লী থেকে আটক ১৭

চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) মাদকবিরোধী ঘোষণার পরপরই ফেনীতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে শহরতলীর লালপোল এলাকার বেদে পল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১৭ মাদকসেবীকে আটক করা হয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লালপোল বেদে পল্লীটি দীর্ঘদিন ধরে মাদক পাচারের নিরাপদ রুট ও মাদকের হটস্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ওই পল্লীর ৮০ থেকে ১০০টি পরিবারের অনেকের বিরুদ্ধে সক্রিয়ভাবে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার সেখানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেনী মডেল থানা পুলিশ পুনরায় সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে হাতেনাতে আটক করে।

37a9f61a-683c-4733-bbef-cb3494dea462

​এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই লালপোল বেদে পল্লীতে এই অভিযান চালানো হয়। আটক ১৭ জন বর্তমানে থানা হাজতে রয়েছে। রোববার (২৩ আগস্ট) জনশান্তি বিনষ্ট ও গণউপদ্রবের অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

​উল্লেখ্য, গত বুধবার (১৯ আগস্ট) ফেনী পুলিশ লাইন্সে আয়োজিত এক সুধী সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে মাদকের মূল উৎপাটন ও কারবারিদের উপড়ে ফেলার কঠোর ঘোষণা দেন। ডিআইজির এই ঘোষণার পর থেকেই ফেনীজুড়ে পুলিশের মাদকবিরোধী তৎপরতা দৃশ্যমানভাবে জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর