রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় বিপাকে কৃষক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় বিপাকে কৃষক
লক্ষ্মীপুরে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় বিপাকে কৃষক

লক্ষ্মীপুরে পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট ড্রেন না থাকায় চরম দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন শতশত কৃষক। কৃষকদের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১২ ন ওয়ার্ডস্থ লাহারকান্দি গ্রামের সাদুল্লার ডগি (বিস্তীর্ণ) ফসলের মাঠ পরিদর্শনে গিয়ে পানিবন্দি কৃষকদের সঙ্গে কথা বলেন স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন— পৌর ১২ নম্বর বিএনপির সভাপতি মো. শাহাজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, মো. সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ সাফু, বিএনপি নেতা সেলিম মোল্লা, আনোয়ার মোল্লা, মো. আমিনসহ আরও অনেকে।

c49802ab-5d54-4395-afd9-33724f66b7e6

সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষক আমন ধানের চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। একসময় ফসলের মাঠের চতুর্দিকে পানি নামার ব্যবস্থা ছিলো, এখন নেই। অতি বৃষ্টি হলে উৎপাদিত ফসলের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। দিনদিন ঘর-বাড়ি, বাগান তৈরি করার কারণে পানি নামার পথগুলো বন্ধ হয়ে গেছে। যার ফলে কৃষি ক্ষেতের দৃশ্যমান ক্ষতি হচ্ছে।

স্থানীয় কৃষক ফারুক হোসেন, মো. কাশেম, সিরাজ ও আলী জানান, সম্প্রতি বিভিন্ন ফসল চাষাবাদ করেন তারা। টানা কয়েকদিনের বৃষ্টির পানির কারণে অনেক গাছ পচে গেছে। দ্রুত স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ড্রেন করা প্রয়োজন।

b3f48d90-3831-4ef5-b936-d39d928ebb60

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাজাহান মাস্টার গণমাধ্যমকর্মীদের জানান, পানি নামার নির্দিষ্ট পথ না থাকার কারণে কৃষক চরম বিপাকে রয়েছে। শনিবার আমরা বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী পরিদর্শন করছি। আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসকের দৃষ্টি কামনা করছি।

লক্ষ্মীপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. হাসান ইমন বলেন, পানি নিষ্কাশনের ড্রেন সাধারণত (বিএডিসি) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের করার কথা। যেতু আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। পৌরসভার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে দেখে আসার জন্য বলবো।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর