রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় গ্রেফতার ৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— উপজেলার রাজোপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে মো.উজ্জাল মোল্যা (৩৮), লক্ষীপাশা গ্রামের শেখ ইউনুস আলীর ছেলে শেখ ছগির উদ্দিন সনেট (৩৫), উপজেলার বাবরা গ্রামের সাহিদুর শেখের ছেলে আ.কাদের শেখ (৩০), একই উপজেলার জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে আলামি ফকির (৩২) ও লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫৬)।

পুলিশ জানায়, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রোববার (২২ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি আব্দুর রহমান জানান, জননিরাপত্তা বিঘ্নকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর