রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মাইসছড়ির যৌথ খামার গ্রামে বজ্রপাতে উচিংমং মারমা ও তাহা স্ত্রী হ্লাপাই মারমা দম্পতি নিহত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় দিকে নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উচিমং মারমা ও চাইঞাও মারমা স্বামী-স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানান।

নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, শনিবার সন্ধ্যায় এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় তাঁর মা বাড়ির দরজার কাছে এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। হঠাৎ বিকট শব্দে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি জানান, বজ্রপাতে তাঁদের বসতঘরের সোলার প্যানেলসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে নিহত দুজনের মরদেহ বাড়িতেই রাখা হয়েছে। আগামীকাল রোববার পারিবারিকভাবে তাঁদের দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪নং মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুনর্বাসন পাড়ার বাসিন্দা এই দম্পতি। বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। নিহতদের লাশ ঘটনাস্থল নিজ বসতবাড়ি রয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গেছে। আসলে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর