শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে সড়ক দুর্ঘটনা

নিহত চারজনের মধ্যে ৩ জন একই পরিবারের

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

নিহত চারজনের মধ্যে ৩ জন একই পরিবারের
দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা। ছবি: ঢাকা মেইল

সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছেন একই পরিবারের তিনজন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের মো. নিয়ামত আলী (৪৫), তার স্ত্রী উসুফা বেগম (৩০) ও মেয়ে আয়শা আক্তার (৫)। দুর্ঘটনায় আরও নিহত হন ওসমানীনগরের শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. লালন মিয়া (২৬)।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ট্রাকটি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর