শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদারীপুরে হাসপাতালের ওয়ার্ডে যুবককে কুপিয়ে জখম, আটক ১

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে হাসপাতালের ওয়ার্ডে যুবককে কুপিয়ে জখম, আটক ১

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কাওসার ব্যাপারী (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক ফকির (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত কাওসার সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম ব্যাপারীর ছেলে। আটক ফারুক সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জেরে প্রায় দুই মাস আগে সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ফারুক ফকিরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

a5bb017b-3e7c-453c-ab0c-6a43591b280d

শনিবার দুপুরে শাহীনের শ্যালক কাওসার হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ওয়ার্ডের থাই গ্লাস ভেঙে যায়। পরে ফারুক ক্ষিপ্ত হয়ে ওয়ার্ডে ভাঙচুর করেন এবং ভেঙে যাওয়া থাই গ্লাসের টুকরা দিয়ে কাওসারকে আঘাত করেন বলে অভিযোগ।

কাওসারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে দেন। গুরুতর আহত কাওসারকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

667798b2-0106-47c3-b3e3-4194b26adf43

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর