শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলন করা বালু জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানে জোরারগঞ্জ থানা-পুলিশ সহযোগিতা করে।

4f027e77-bc70-46e7-81b4-531e9564142f

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি উত্তোলিত বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকায় ক্ষতি হচ্ছে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

e88a3f9a-5f27-477b-b47a-b262a8b887ad

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর