শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভবানীপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২২ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরে বাঘের বাজার ও মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, সড়কের জায়গা দখলমুক্ত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনা সরিয়ে দেওয়া হয়। অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর