শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: এমপি রফিকুল

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: এমপি রফিকুল
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি। ছবি: ঢাকা মেইল

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গরিমসি করছে। তারাও আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। এ কারণে বিএনপিকেও তাদের অপকর্মের কারণে একই পথে যেতে হবে। 

শনিবার (২২ আগস্ট) সকালে নাটোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১ আগস্ট জামায়াতকে বাতিল করেছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ তারাই বিদায় হয়েছে। প্রতিটি ইউনিট শক্তিশালী করতে হলে দায়িত্বশীদের সবাইকে শক্তিশাল ইউনিট গঠন করতে হবে। শক্তিশালী ইউনিট গঠন করতে পারলে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করার সাহস পাবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সমাজ কায়েম করতে চায়। সেকারণে সবার আগে পরিবারকে ইসলাম ভিত্তিকভাবে গঠন করতে হবে। এরপর শহর বন্দর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ইসলামের গণভিত্তি রচনা করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে দলের সকল সিনিয়র নেতাদের প্রহসনের রায় দিয়ে ফাঁসি দিয়েছিল। তারপরও আমাদের এই পথ চলা বিন্দু পরিমাণ থেমে থাকেনি। কাঙ্ক্ষিত লক্ষ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের গণরায় নিয়ে কোনো রকম তালবাহানা করবেন না। অন্যথায় জনগণ আপনাদেরকে আওয়ামী সরকারের মতো বিদায় করবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাংলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। একারণে সবাইকে সকল পথ মত ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নাটোর জেলা জামায়াতে আমির মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাদেকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য শাহাবুদ্দিন, নজরুল ইসলাম ও আবুল হাশেম, জেলা জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী ও দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর