শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

পুকুরে গোসলে নেমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

পুকুরে গোসলে নেমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামের এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া কওমি মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদরাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন রায়হান। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করেন।

পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর