শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে বসতঘরে বৃদ্ধের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে বসতঘরে বৃদ্ধের অর্ধগলিত লাশ
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বসতঘর থেকে মো. চাঁন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাঁন মিয়া কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

গত রোববার  স্থানীয় লোকজন চাঁন মিয়াকে বাড়ির আশপাশে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। শুক্রবার সন্ধ্যায় তার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় যুবক দুর্গন্ধ পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে গিয়ে ঘরের জানালা দিয়ে মেঝেতে চাঁন মিয়ার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের চাঁন মিয়ার অর্ধগলিত লাশ তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই নুরুল ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ আগে চাঁন মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর