সড়ক প্রশস্ত করার দোহাই দিয়ে সুনামগঞ্জ সাচনাবাজার সড়কের প্রায় সাড়ে ৪ হাজার গাছ কাটার প্রতিবাদে ও এই কার্যক্রম বন্ধ করার দাবিতে সুনামগঞ্জ ‘হাওর ও নদী রক্ষা আন্দোলনের’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ইচ্ছারছড় এলাকায় এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক বনায়নে যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্যদের নাম বাদ দিয়ে বাইরের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করে গাছ কেটে নিয়ে যাচ্ছে।
‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার ভেতর যদি গাছ কাটা বন্ধ না হয়, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
প্রতিবাদ/এলএ




