শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

নাটোরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

নাটোরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
নাটোরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের শহরের বড়হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর এলাকার হাসান আলী ছেলে ভ্যানচালক সাইদ (৪৫) ও জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় একটি ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের ধাক্কায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস দলের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার মরদেহ উদ্ধার করেন।

 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর