শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

সীমান্তের ১০ যুবককে কম্পিউটার প্রশিক্ষণ দিল বিজিবি

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

সীমান্তের ১০ যুবককে কম্পিউটার প্রশিক্ষণ দিল বিজিবি

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ১০ যুবককে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বিজিবি জানায়, ৪২ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় ২৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশ নেন।

46ccf556-dccc-4f26-aa08-69c5468b7233

অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

46ccf556-dccc-4f26-aa08-69c5468b7233

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এ প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালানসহ সামাজিক অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর