শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত তিনজন

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এম এ কাদের।

ভ্রাম্যমাণ আদালতে ওই তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) ও উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)।

 

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর