শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ বিপন্ন ২ লজ্জাবতী বানর উদ্ধার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহ বিপন্ন ২ লজ্জাবতী বানর উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ব্যাগবন্দি অবস্থায় দুইটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

অভিযান পরিচালনা করেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানিক দলের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক হয়ে দুটি বিপন্ন বন্যপ্রাণী পাচার হবে। এমন খবরে শুক্রবার ময়মনসিংহে আসেন ওই দল। পরে সোর্সের মাধ্যমে জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসযোগে পাচারকারী দলটি ঢাকায় যাবে। এ খবরে তারা হালুয়াঘাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পাচারকারীরা বিষয়টি টের পেয়ে বানর দুটি পরিত্যক্ত দোকানের সামনে ফেলে চলে যান। পরে বন অধিদপ্তরের কর্মকর্তারা সেগুলো উদ্ধার করেন।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অসীম মল্লিক বলেন, আমরা খবর পেয়ে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুটি বানর উদ্ধার করি। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া সীমান্ত কাছাকাছি হওয়ায় এই ধরনের ঘটনা আরও ঘটছে। আমরা নজরদারি বাড়িয়েছি। এগুলো  পাচার করা দণ্ডনীয় অপরাধ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর