শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানার নিচে মিলল নিখোঁজ আ.লীগ নেতার মরদেহ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানার নিচে মিলল নিখোঁজ আ.লীগ নেতার মরদেহ
নিহত আওয়ামী লীগ নেতা নায়েব আলী। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর পুকুরের কচুরিপানার নিচ থেকে নায়েব আলী নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নায়েব আলী ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও গোপীনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, বুধবার রাত থেকে ধ্বজনগর গ্রামের নায়েব আলী নিখোঁজ ছিলেন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। শুক্রবার বিকেলে গ্রামের একটি কলাবাগানের পাশে ফিশারির পুকুরে কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙার সময় উনি নেতৃত্ব দিয়েছিলেন। পরিবাররে ধারণা, মাদক কারবারি অথবা রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন তিনি। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন পরিবারের লোকজন। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো কালো দাগ দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর