শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

মেহেরপুরে নছিমন-ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে নছিমন-ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর
লাশ দেখতে প্রতিবেশীদের ভিড়। ছবি: ঢাকা মেইল

মেহেরপুর শহরে নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের কাঁসারী বাজার এলাকার মানিক টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসাইখানা থেকে মাংস নিয়ে আসা একটি নছিমনের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে রোকেয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর