শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্রে নদে ধরা পড়লো ইলিশ 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্রে নদে ধরা পড়লো ইলিশ 

ময়মনসিংহ জেলার উপর দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্রে নদে ঠেলা জালে অবিশ্বাস্যভাবে ইলিশ মাছ ধরা পড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার চর এলাকায় স্থানীয় এক ব্যক্তি নিকটবর্তী ব্রহ্মপুত্র নদে ঠেলা জাল দিয়ে ছোট মাছ ধরতে গেলে জালে অন্যান্য ছোট মাছের সাথে একটি ইলিশ মাছও ধরা পড়ে।

ইলিশের ওজন ছিল ৬ থেকে ৭ শ গ্রাম। মাছটি দেখতে একটু লম্বাটে। ইলিশ মাছ সাগর ও দক্ষিণাঞ্চলের নদ নদীর মাছ হিসেবে পরিচিত বলে ব্রহ্মপুত্র নদে এই মাছ দেখে অনেকেই হতবাক হয়েছেন।

ইলিশ মাছটি ব্রহ্মপুত্রে কীভাবে অনুপ্রবেশ করলো এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক ও মৎস্য বিজ্ঞানী ড. ইয়াহিয়া মাহমুদ বলেন যে, ইলিশ ডিম দেওয়ার জন্য সাগর থেকে মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদীতে পরিভ্রমণ করে। মেঘনা নদীর সাথে পুরাতন ব্রহ্মপুত্রের সংযোগ থাকায় সাম্প্রতিক অতি বর্ষণে হয়ত পথ ভুলে ইলিশ মাছটি ব্রহ্মপুত্র নদে চলে এসেছে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছের খাবার উপযোগী প্লাংকটন এর উপস্থিতি কম থাকায় এই মাছটি খেতে মেঘনার ইলিশের মতো এতটা সুস্বাদু হবে না। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর