শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

দোহারে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

দোহারে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিশাল ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে জয়পাড়া কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত বিশাল লটাখোলা আজহার আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে লটাখোলা এলাকার মানিক ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিশাল সহপাঠীদের সঙ্গে জয়পাড়া কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সকাল ৯টার দিকে সে কয়েকজন সহপাঠীর সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যায় সে।

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে ডুবুরি দল বিশালকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর